বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি মো. গোলজার হোসেন (৪৬), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এন্তাজুল হক (৬০) ও একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সহ সভাপতি আলাউদ্দিন (৪৫)
জেলা পুলিশ সুপার আরও বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা আছে। এসব মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এনএইচ