শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীম।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধামকি দিয়ে আসছে।
বন্ধ গণমাধ্যম পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসাথে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাগেরহাট থেকে নির্বাচিত এমপিরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিন ডা. শফিকুর রহমান বাগেরহাট আলিয়া মাদরাসা মাঠে জেলা জামায়াতের রোকন (সদস্য) সম্মেলনে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, অধ্যক্ষ আব্দুল আলিম এমপি, মনজুরুল হক রাহাত এমপি এবং বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ ইউনুস আলী।
এস