নিহতরা হলেন, রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালি থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে ওই দুই যুবক জুয়েল এবং রাসেল মোটরসাইকেলযোগে নাস্তা করতে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী একটি মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। তবে মেডিকেলে পৌঁছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়।

এনএইচ