রোববার মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানি-নাতনি।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে যায়। সেই তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও কয়েকজন ওই তারে জড়িয়ে আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএম