গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখা উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই। ছাত্রসমাজের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এরকম সামাজিক কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা।

উল্লেখ্য, প্রতিবছরই ইসলামী ছাত্রশিবির সারা দেশের ন্যায় পলাশবাড়ীতেও বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।

এমএম