শনিবার (০৮ নভেম্বর) নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোভাযাত্রা কর্মসূচিতে অংশগ্রহন করে তিনি এ কথা বলেন।
শোভাযাত্রা শেষে নূরুল ইসলাম বুলবুল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণ জোয়ার দেখে একটি দলের নেতার মাথা খারাপ হয়ে গেছে। তিনি জামায়াতে ইসলামী ও জামায়াত মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন, লড়াই সংগ্রাম দেখেই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের সুখে দুঃখে অতীতেও ছিলাম আগামী দিনেও আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি শহরের নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমএম