সোমবার (১৯ মে) ভোর রাতে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহত যুবক মো. শামসুল হক (২৫) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
সুনামগঞ্জ বিজিবির তথ্যমতে, বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য আনতে যান ৪/৫ জন চোরাকারবারি । এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, বিএসএসের গুলিতে আহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত। তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পণ্য আনতে গিয়েছিল। তবে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
এমএম





