শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান তিনি। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী আজ তিনি সার্কিট হাউসে রাতযাপন করবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেসব স্থানে তিনি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস