বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত রোগী মিলিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ৪৬৫ শিশু আক্রান্ত হয়েছে।
এর মধ্যে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর পরীক্ষা-নিরীক্ষায় ২১ হাজার ৬০২ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ১০১ জনের হাম নিশ্চিত হয়েছিল। বাকি ১ হাজার ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের।
একই সময়ে নতুন রোগী শনাক্তের হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এই বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪১৭ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৭৪ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টার নতুন রোগী ও মৃত্যুর তথ্য যুক্ত হওয়ার পর দেশে হামের প্রাদুর্ভাবের সামগ্রিক চিত্র আরও বিস্তৃত হয়েছে।
এস











