রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, উপজেলার দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)। দুই শিশু নিহতের ঘটনায় দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে তাদের দেখতে পান।
স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাপলা তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এস
