মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে
এমএম