মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে নগরীর শিমুলবাগ এলাকায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রজনতা।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তার নামে রংপুর তাজহাট থানায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা চেষ্টার মামলা রয়েছে। সেই মামলার ৫৬ নম্বর এজাহারনামী আসামি তিনি। মামলাটি দায়ের করেন ভুক্তভোগির জসিম মিয়া। এজন্য গ্রেফতার আসামীকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গ্রেফতার রবিউল ইসলাম প্রামানিক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার মৃত নুরুল ইসলাম প্রামানিকের ছেলে। 

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান আলী বলেন, আমাদের কাছে জসিম মিয়া হত্যা চেষ্টা মামলার আসামী রবিউল ইসলাম প্রামানিককে হস্তান্তর করা হয়েছে। তাকে যথায়থ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে বুধবার শোপর্দ করা হবে। 

এনএইচ