জেলা হতে ঢাকা যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কটি কিন্তু ব্যস্ততম সরু সড়কটি দুই লেনের হওয়ায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনা লেগেই আছে।

দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ এড়াতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কটি চার লেন করা এখন সময়ের উল্লেখ যোগ্য দাবি।

গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়।