কোস্টগার্ড পূর্ব জোন জানায়, নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ ও কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে যৌথ অভিযান চালায়। অপহরণ, মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে লোকজনকে পাহাড়ের ভেতরে আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। স্থানীয় এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্রপথে ট্রলারের মাধ্যমে মালয়েশিয়ায় পাচারের প্রলোভন দেখিয়ে লোকজনকে পাহাড়ে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

এনএইচ