শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় জেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) জিরো পয়েন্ট সংলগ্ন সীমান্ত মেইন পিলার ৭৩৩/১-এস এর ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাবান্ধা বিওপি-এর কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম।

অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৮/ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি আরভিন্দ পাঠানিয়া।

গত ১৪ আগস্ট তারিখে বাংলাবান্ধা আইসিপি এলাকায় বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আমজাদ হোসেন ঢাকা জেলার সাভার থানার চাকুলিয়া আশরাফ আলীর ছেলে। তিনি একটি রফতানি পণ্যবাহী ট্রাকের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরের পর আমজাদ হোসেনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজির হোসেন জানান, এ ঘটনায় বিজিবি থানায় একটি মামলা দায়ের করেছে। বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।