আপীল বিভাগের দেয়া রুলের জবাব দিতে আদালতে হাজির হবেন না খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কারন হিসেবে মন্ত্রী বলেন, এক সম্মেলনে যোগ দিতে আজ আমাকে মালেশিয়া যেতে হচ্ছে। ১৬ বা ১৭ মার্চ দেশে ফেরার সম্ভাবনা। এ জন্য আইনজীবীর মাধ্যমে সময় চাইবেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই দুজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদে বিচার বিভাগ নিয়ে অশোভন ও অবমাননাকর মন্তব্য দেখে আদালত স্তম্ভিত। এসব মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলে আদালত মনে করে
এসটি





