কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সৈয়দ হাসান আলীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ আবেদন দাখিল করেন। যেকোনো দিন ট্রাইব্যুনালে এ আবেদনের শুনানি হতে পারে।
আবেদনে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সৈয়দ হাসান আলীর বিষয়ে তদন্ত চলছে। তদন্তের সুবিধার্থে তাকে গ্রেফতার প্রয়োজন।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]