বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থপাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানান দুদকের উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ)।

জানা গেছে, অর্থপাচারের একটি মামলায় মোরশেদ খান ও ফয়সাল মোরশেদ খানকে দুদকে তলব করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ পরিচালক ও মামলা তদন্ত কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলী।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান মামলাটি দায়ের করেছিলেন।

তারা ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৪০ মার্কিন ডলার এবং ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৮৩ হংকং ডলার মিলিয়ে মোট ৩২১ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা বিদেশে পাচার করেছেন মর্মে অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ