দুদকের মামলায় সাজা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তাকে সাজা থেকে খালাস প্রদান করেন।
দুদক লিভ টু আপিল আবেদন করলে সোমবার আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রেখে রায় দেন।
সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ ফয়সালের সাজার বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে এ আদেশ দেন।
আদালতে ফয়সালের পক্ষে শুনানি করেন সিনয়ের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ ও আহসানুল করিম।
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে দুদক গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত ২০০৮ সালের ২০ আগস্ট তাকে এই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ৩ আগস্ট তার সাজা বাতিল করে খালাস দেন আদালত। এরপর দুদক লিভ টু আপিল আবেদন করলে সোমবার আপিল বিভাগও তা খারিজ করে দেন।
মামলার অভিযোগে বলা আছে- ফয়সাল মোরশেদ খান তার সম্পদের হিসাব বিবরণীতে ৬ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।
[b]ঢাকা, কেএ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছেলেকে সাজা থেকে অব্যাহতি
দুদকের মামলায় সাজা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত।





