নাশকতার একটি মামলা গাজীপুরের বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে-এই মর্মে রুল জারি করেছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মো. শওকত হোসেন ও কেএম কামরুল কাদেরের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছরের জানুয়ারি মাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করে পুলিশ। ইতোমধ্যে পুলিশ মেয়র মান্নানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আজ এ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মেয়র মান্নান।
তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান টিকু।
শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
এমই





