ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ জনকে গ্রেফতার করেছে।
৪ জুলাই (রোববার) সন্ধ্যা থেকে ৫ জুলাই (সোমবার) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ১৭ হাজার ৭৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ গ্রাম ২১ পুরিয়া হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।
এইচএন





