ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম হক আলী (৩৮)বলে জানা যায়।
বুধবার সকাল ৮টার দিকে মান্দিয়া গ্রামের খালের পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হক আলী আন্দুলিয়া গ্রামের সোবহান আলীর ছেলে । তিনি পেশায় একজন দিনমজুর ও কৃষক।
পরিবারিক সূত্রে জানা যায়, দুদিন আগে হক আলী বাড়ি থেকে নিখোঁজ হন । অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল বারী জানান, হক আলীকে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





