ঢাকার সিএমএম আদালতে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন চৌধুরী বিনা।

বৃহস্পতিবারই মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান।

২০১৪সালের ৩০ ডিসেম্বর গাজীপুরের কালিগঞ্জে জেলা তথ্য অফিসে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমুলক বক্তব্য দেন চুমকি।

চুমকি বলেন, খালেদা জিয়া বছরের শ্রেষ্ঠ ব্যর্থ নেত্রী আর তারেক রহমান শ্রেষ্ঠ বেয়াদব। প্রতিমন্ত্রীর এ বক্তব্যে খালেদা জিয়া ও তারেক রহমানের মানহানি হয়েছে এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

এএইচ