র্যাবের চাকরি হারানো তিন কর্মকর্তা আজ গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ওই তিনি কর্মকর্তা হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা। মঙ্গলবার একটি বার্তা সংস্থাকে এ কথা জানায়।
মঙ্গলবার সন্ধ্যায় ফোনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই বার্তা সংস্থাকে বলেছেন, ‘হাইকোর্টের আদেশ অনুসারে, মন্ত্রণালয় প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছে। বুধবারের মধ্যে তারা গ্রেফতার হতে পারেন।’
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা প্রথমে পুলিশের আইজিপিকে জানানো হয়েছে। এরপর জানানো হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে। মন্ত্রণালয় হাইকোর্টের নির্দেশের ব্যাপারে সেনাবাহিনীকে জানানো হয়েছে। ওই তিনজন সেনাবাহিনীর মাধ্যমে গ্রেফতার হবেন বলেও জানান তিনি।
'আজ গ্রেফতার হতে পারেন তিন র্যাব কর্মকর্তা'
র্যাবের চাকরি হারানো তিন কর্মকর্তা আজ গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই তিনি কর্মকর্তা হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















