কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী লালদিঘী ভরাট করে বহুতল ভবন নির্মাণের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই নির্মাণ কাজ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আগামী ছয় মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও কক্সবাজার পৌরসভার মেয়রসহ ৯ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
কক্সবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে মার্কেট তৈরির উদ্দেশ্যে এই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
এম এ





