কিশোরগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা ডাকতির মামলা তদন্ত করার জন্য র্যাবের হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ।
তিনি বলেন, সুষ্ঠু তদন্তের জন্য র্যাবকে আমার যোগ্য মনে হয়েছে তাই এই রিটটি করেছিলাম। আদালত আমার আবেদন বুঝতে পেরে পক্ষেই আদেশ দিয়েছে।
র্যাব ছাড়া অন্য কোন সংস্থাকে দিলে তদন্ত দীর্ঘ স্থায়ী হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
একই সাথে এ চুরির ঘটনার সাথে সন্ত্রাসী ও জঙ্গি সম্পৃত্ততা তদন্ত ও মূল হোতাদের আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেয়া হবে না সে বিষয়ে জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, কিশোরগঞ্জ পুলিশ সুপার, থানার অফিসার ইন চার্জ (ওসি) কে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যা- পিস ফর বাংলাদেশের পক্ষে এ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ রিটটি দায়ের করেন।
[b]ঢাকা,৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]
অপরাধ
সোনালী ব্যাংকে ডাকাতির তদন্ত র্যাবের হাতে সোপর্দ করেছে আদালত
কিশোরগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা ডাকতির মামলা তদন্ত করার জন্য র্যাবের হাতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের জন্য র্যাবকে আমার যোগ্য





