সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১২ হাজার ২৫৮ জন আসামি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৬ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১২ হাজার ২৫৮ জন আসামি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ২০ হাজার ৯৫৩টি আবেদন নিস্পত্তি হয়েছে।

সাইফুর রহমান জানান, গতকাল (২০ এপ্রিল) সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৫৭৬ জন হাজতী জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এমবি