ব্লু হোয়েল বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিটিআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আমরা শুনেছি, ইন্টারনেটনির্ভর একটি গেমে আসক্তি হয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনাটা আমরা শোনার সঙ্গে সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এএস





