সাত খুনের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
বিকালে সাত খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) র্যাবের চাকুরিচ্যুত দুই কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়।
র্যাবের সাবেক এই কর্মকর্তারা হলেন- লে. কর্ণেল তারেক সাঈদ ও মেজর আরিফ। এ সময় তাদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে র্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং র্যাব-১১ মেজর আরিফ হোসেনকে শনিবার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
২ র্যাব কর্মকর্তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর
সাত খুনের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিকালে সাত খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) র্যাবের চাকুরিচ্যুত দুই কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়





