স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামামান খাঁন কামাল বলেছেন, জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে।
শুক্রবার সকালে ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ঠিকভাবেই এগিয়ে যাচ্ছি। সময় মতো আমরা জানাবো। তিনজনকে শনাক্ত করা হয়েছে- বিভিন্ন পত্রিকায় এ খবর বেরিয়েছে। আপনারা নিশ্চই দেখেছেন। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না। আরও কয়েকদিন পরে সবকিছু জানাতে পারবো।’
তিনি আরও বলেন, ‘ব্লগারসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি আমরা। কয়েকজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদের অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।’
উল্লেখ্য, ২৫ এপ্রিল বিকালে রাজধানীর কলাবাগানের ৩৫, উত্তর ধানমণ্ডির আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয়কে (২৫)।
এমবি





