প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের সবর্নাশ করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার রাতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেন, বিচারপতি মানিক তার আচারণে প্রমান করেছেন- তিনি হতাশাগ্রস্ত, উন্মাদ।

এ সময় তিনি বিচার বিভাগকে রক্ষার জন্য প্রধান বিচারপতিকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

এসএইচ