অদক্ষতা, ও দুর্নীতির দায়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলামকে চাকুরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ৩ নভেম্বরএ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক এস এম আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১২ সালে মামলা দায়ের হয়। এরপর এ বিষয়ে শুনানিকালে তার বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর‌্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে চাকুরী হতে বরখাস্ত (dismissal from service)করা হলো।

জারিফ