কুমিল্লায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১০)। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী উত্তর সূর্যনগর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কুমিল্লা কোটবাড়ির বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন জানান, বুধবার গভীর রাতে উত্তর সূর্যনগর এলাকা দিয়ে একদল চোরাকারবারী ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আসার সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এমকে





