বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সদস্যরা রাজশাহীর দুর্গাপুর উপজেলার দরমপুর এলাকা থেকে ৩টি কষ্টিপাথর উদ্ধার করেছে।

রোববার চোরাচালান বিরোধী অভিযান চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় পাথর গুলো উদ্ধার করেন তারা। তবে উদ্ধারকৃত কষ্টি পাথর খণ্ডগুলো সনাতন ধর্মাবলম্বীদের শিব পূজার উপকরণ বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন বিজিবির সদস্যরা।

বিজিবি-৩৭ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আনোয়ার-উল-ইসলাম জানান, পাথর তিনটির ওজন সাড়ে ৬৩ কেজি। এর আনুমানিক মূল্য সাড়ে ৬৩ লাখ টাকা। কষ্টি পাথরের গুলো প্রচলিত নিয়ম অনুযায়ী রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর