নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র্যাব কর্মকর্তাদের গ্রেফতার সম্পর্কীত হাইকোর্টের আদেশর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাইকোর্টের নজরে আনা হচ্ছে।
রোববার সকালে আইনজীবী তামজিদা মিলা ডেইলী স্টারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন। তবে আদালত এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মন্তব্য করেননি।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটা আনা হয়।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, 'দীর্ঘদিন ধরে চলতে চলতে এটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চট করে বন্ধ করা সম্ভব না।'
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর র্যাব বিলুপ্তির দাবি তোলেন বিএনপি প্রধান খালেদা জিয়া। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেয়ার সময় তদন্ত চলাকলে তিন জন র্যাব কর্মকর্তাকে গ্রেফতার করতে উচ্চ আদালতের আদেশ নিয়ে উষ্মা প্রকাশ করেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, 'হাই কোর্টের একটি বেঞ্চ কিভাবে অর্ডার দেয়, গ্রেফতার করেন। ওই জজ সাহেবের কাছে নিশ্চয়ই তথ্য আছে। দুই জাজের কাছে তথ্য থাকলে দিন। তদন্তের সহায়তা করুন।'ওই বেঞ্চের জজ সাহেবরাই তদন্ত করবেন। তারাই বিচার করবেন।'
এসময় সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, 'কী, কনটেম্প করবে? আমি পরোয়া করি না।' 'আমার কথা কঠোর হয়ে যাচ্ছে? বাস্তব কথা কঠোরই হয়,'। (সূত্র: মানবজমিন)
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
প্রধানমন্ত্রীর বক্তব্য হাইকোর্টের নজরে
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র্যাব কর্মকর্তাদের গ্রেফতার সম্পর্কীত হাইকোর্টের আদেশর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাইকোর্টের নজরে আনা হচ্ছে। রোববার সকালে আইনজীবী তামজিদা মিলা ডেইলী স্টারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন। তবে আদালত এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মন্তব্য করেননি।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
















