ঝিনাইদহের শৈলকুপায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে  কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত আ.লীগ নেতার নাম নায়েব আলী জোয়ার্দার।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মলমলি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে করে ভাটাই গ্রামের একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন নায়েব আলী। পথিমধ্যে মলমলি গ্রামের মোড়ে একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নায়েব জোয়ার্দারের গুরুতর আহত করে।

ঝিনাইদহ পুলিশ সুপার ও সহকারী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ