ঝিনাইদহ কারাগারের মনিরুল ইসলাম শেখ (২৮) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান।
মনিরুল ইসলাম ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা চাকলাপাড়ার সিরাজুল ইসলাম শেখের ছেলে।
ঝিনাইদহ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, হাজতি মনিরুল ইসলামকে একটি মাদক মামলায় গত ২৫ জুন পুলিশ গ্রেপ্তার করে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে। রাত ১২টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি কার হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সে মারা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





