রাজশাহীতে পুলিশ হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ ৩৬ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে রজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর লোকনাথ স্কুল মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে বোমা হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান।
এ ঘটনায় আহত হয় পুলিশের ৯ সদস্য। ওই রাতেই বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করেন।
মামলায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু,সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন,জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা.মোহাম্মদ জাহাঙ্গীরসহ ১৮ দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, ২৪ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম )//কেএইচ [/b]/ [b]জেআই[/b]
অপরাধ
রাজশাহীর মেয়র ও বিএনপি নেতা মিনুসহ ২১ নেতাকর্মী কারাগারে
রাজশাহীতে পুলিশ হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ ৩৬ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।





