দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে এবারও নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই বিজয় পেয়েছে তারা। মাত্র একটি সদস্য পদে জয় পেয়েছেন সরকার সমর্থক প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতবারও একই ফল হয়েছিল।
শুক্রবার ভোর সাড়ে চারটায় ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. নূর হোসেন চৌধুরী।
এই নির্বাচনে ১৫৮৯ ভোট পয়ে সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রর্থী আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তিনি পেয়েছেন পেয়েছেন ১৪৭৫ ভোট।
১৬২৬ ভোট পেয়ে সম্পাদক পদে পূনর্নিবাচিত হয়েছেন বিএনপি জামায়াত সমর্থক সমিতির বর্তমান সাম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট রবিউল আলম বুদু। তিনি পেয়েছেন ১৪২৯ ভোট।
বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ ১৫৮০ ও রফিকুল ইসলাম মেহেদি ১৫৩০ ভোটে।
অ্যাডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার ১৪৫৫ ভোট ও অ্যাডভোকেট নাসরিন আক্তার বানু ১২৪১ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সাইদ ১৬৮৮ ভোটে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে নিকটতম প্রার্থী সরকার সমর্থক প্যানেলের সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবুল খায়ের ১৪২০ ভোট ও অ্যাডভোকেট হোসনেয়ারা বেগম ১২৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান দুলাল ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন ১২৪১ ভোট পেয়ে পরাজিত হন।
এরছাড়া সদস্য পদে সদস্য পদে বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল থেকে অ্যাডভোকেট আফসানা রশিদ শুভ্রা ১৭৫৬ ভোট, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আনসারী ১৪৩৩ ভোট, অ্যাডভোকেট মো. মোস্তফা কামাল ১৪৪০, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী আশরাফি ১৪৯৭ ভোট, অ্যাডভোকেট সালমা বেগম ১৪৫৩ ও অ্যাডভোকেট শামীমা আক্তার বানু ১৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সভাপতি পদে অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্ধীতা করছেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির হয়ে অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্ধিতা করছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, অ্যাডভোকেট গুলশান আরা বিনতে জামান, অ্যাডভোকেট মো.আব্দুল আজিজ মিয়া, অ্যাডভোকেট মো.আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. নওশের আলী মোল্লা ও অ্যাডভোকেট সালমা হাই টুনি।
নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. নূর হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন হয়ে সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এর চেয়ে ফেয়ার উলেকশন দেশে কখনো হয়নি।
গত ১২মার্চ থেকে টানা দুই দিন ভোট গহণ করা হয়। গতকাল ভোট গ্রহণ শেষে রাত আটটায় ভোট গণনা শুরু হয়। শুক্রবার ভোর সাড়ে চারটায় ফলা ঘোষণা করেন নূর হোসেন চৌধুরী।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সারে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
[b]ঢাকা, জিই ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: এবারও বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয়
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে এবারও নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই বিজয় পেয়েছে তারা।





