বিএনপি মনোনীত ‘ধানের শীষ’র আরও ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।

‘ধানের শীষ’র প্রার্থী নাটোর-৪ আসনের আবদুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে আজ (২৬ ডিসেম্বর) বুধবার হাইকোটের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেয়ায় এই আদেশ দিয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার  হোসেন সাজু।  

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির ৯ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন চেম্বার জজ আদালত। এর আগে একই বেঞ্চ ঢাকা-১, ঢাকা-২০ ও চাঁদপুর-৪ আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা স্থগিত করেন।

গত ১৮ ডিসেম্বর প্রার্থীতা হারান- সিলেট-২ আসনের নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত ও দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। যার ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও ৩ নেতার প্রার্থীতা বাতিল করেন হাইকোর্ট। 

এমবি