রাজশাহীর র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শনিবার বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শহরাগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মজিবুর রহমান , গোদাগাড়ী উপজেলার লালবাগ রামনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে ইব্রাহিম ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম।
র্যাব-৫ এর মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরাগাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৫৯৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





