প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দায়িত্বহীন সমালোচনা বিচার বিভাগকে ক্ষতি করে।

তিনি এ ধরনের সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটালাইজেশন অব বাংলাদেশ জুডিশিয়ারি’ শীর্ষক এ সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সুপ্রিম কোর্ট এ সেমিনারের আয়োজন করেন।

তিনি বলেন, আইনের শাসন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য প্রতিষ্ঠানের মতোই প্রয়োজনে এ বিভাগেরও সমালোচনা হতে পারে। তবে দায়িত্বহীন সমালোচনা এ বিভাগকে ক্ষতি করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াট কিনশ উপস্থিত ছিলেন।

এএইচ