রাজধানীর বাড্ডা থানাধীন একটি ডেন্টাল ক্লিনিক থেকে লিজা (২০) নামে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, লিজা ওই ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে চাকরি করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা বা কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এসএম
বাড্ডায় ডেন্টাল ক্লিনিক থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডা থানাধীন একটি ডেন্টাল ক্লিনিক থেকে লিজা (২০) নামে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. শফিকুর রহমান রাড্ডা ক্লিনিক দখল ও ভাঙচুরের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়
রাজধানীর মিরপুরে ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দলের সাংগঠনিক পদক্ষেপ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: পুলিশের গাফিলতির প্রমাণ
রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেফতার ৪
রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
















