নরসিংদীতে বিএনপির ৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাবু নিতাই চন্দ্র সাহার আদালতে জামিন নিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক শহীদুল ইসলাম।
মামলায় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৯৩ জনের নাম উল্লেখসহ তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। দুপুরে ওই মামলায় এ ৪৫ জন জামিন নিতে যান।
কোর্ট পুলিশের এসআই রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]