কুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল রোববার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, এ মামলায় গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ ৪ জন গত শনিবার থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।
অপর আসামিরা হচ্ছেন, ঘটনার দিন সকালে পুলিশকে ৯৯৯-এ ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
ঘটনার দিন গত ১৩ অক্টোবর কোতোয়ালি মডেল থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ও অবমাননার করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন।
এইচএন





