অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট খলিলুর রহমান(এমকে রহমান) কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে রাষ্ট্রপতি।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে,রাষ্ট্রপতি অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানের নিয়োগ বাতিল করে দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছেন।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষরে আদেশটি জারি করা হয়েছে।
এম কে রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে এ দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।
এ ব্যাপারে বক্তব্য জানতে এমকে রহমানের ব্যক্তিগত মোবাইলে কল করলে তা তিনি রিসিভ করেন নি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ৬৪ ধারার পদাধিকার বলে এটর্নিদের নিয়োগ দিয়ে থাকেন। বিপুল সংখ্যক মামলা-মোকাদ্দমার কারণে সরকারি প্রকল্প বাস্তবায়ন বিঘ্নিত ও বিলম্বিত হয়। মামলায় সরকার পক্ষ পরাজিত হওয়ার হাত হতে রক্ষা পাওয়ার জন্য মূলত দেশের স্বার্থ সংশ্লিষ্ট মামলাসমূহ এটর্নিরা পরিচালনা করে থাকেন। তারা সরকার কর্তৃক প্রদেয় মাসিক হারে নির্ধারিত বেতন-ভাতা পেয়ে থাকেন । রাষ্ট্রপতি কর্তৃক সর্বশেষ নির্দেশনা দেয়া পর্যন্ত এটর্নিরা কর্মরত থাকেন ।
[b]ঢাকা,কেএ ১৯ মে (টাইম নিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
এমকে রহমানকে অব্যাহতি দিয়েছে রাষ্ট্রপতি
অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট খলিলুর রহমান(এমকে রহমান) কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে রাষ্ট্রপতি। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।





