প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড-এ আবেদন শুরু হবে আগামী ৬ এপ্রিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির আইপিওতে আবেদন ৬ এপ্রিল শুরু হয়ে শেষ হবে আগামী ১০ এপ্রিল। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাববে ১৯ এপ্রিল পর্যন্ত।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৫তম সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে এক কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার চেয়ে ৩১ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করবে। এজন্য কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
৩১ মার্চ ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.৫৮ টাকা।
আইপিও প্রক্রিয়ার কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার লিমিটেড।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
শাহজিবাজার পাওয়ারের আইপিও আবেদন ৬ এপ্রিল
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড-এ আবেদন শুরু হবে আগামী ৬ এপ্রিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





