বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। রবিবার প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮.১৫ পয়েন্ট। ফলে বেলা ১২টায় সূচকের অবস্থান ছিল ৪৪৮৩.৪৪ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৯২ টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। লেনদেন হয়েছে ১৫০ কোটি ৯২ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ৮ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে সূচক ৪৭.৯৫ পয়েন্ট বেড়ে ৮৩৯৭.৭৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

এএইচ