সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন চলছে। এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২৯ পয়েন্টে। এ সময় মোট ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টি, কমেছে ৩০টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৪০ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩০৫ কোটি ৩৪ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫১৪ পয়েন্টে। এ সময় মোট ৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি টাকার।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন চলছে। এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।