২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের দিনকে পোশাক কারখানায় জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে বেঙ্গল গ্লোরি লিমিটেডের সব কর্মচারীর বেতন, চাকরির নিশ্চয়তা ও কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ শ্রম আদালতের সব মামলা ৬০ দিনের মধ্যে নিস্পত্তি করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. বাহারান সুলতান বাহার এ দাবি জানান।
রানা প্লাজা ধসে শ্রমিক নিহতের ঘটনায় বাহারান বলেন, গত ২৪ এপ্রিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও দুঃখজনক ঘটনা ঘটেছে। এ ঘটনার আগুন পোশাক শ্রমিকদের হৃদয়ে এখনও দাউদাউ করে জ্বলছে।
তিনি আরও বলেন, বেঙ্গল গ্লোরি লিমিটেডে গত ৬ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু তাতে শ্রমিক এবং মালিকের কোনো ক্ষতি হয়নি। তবে মালিক এই অজুহাতে প্রতিষ্ঠানটির ৪০০ শ্রমিকের কাজ বন্ধ করে দিয়ে তাদের পাওনা টাকা নিয়ে টাল বাহানা শুরু করে। এ ব্যপারে বিজিএমইকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি।
তিনি বলেন, বছরের পর বছরের লেবার কোর্টে মামলা করেও কোনো ফায়দা হচ্ছে না। আমরা লেবার কোর্টের মামলা দ্রুত নিস্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাহারান সুলতান বাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মো. মাহাতাব উদ্দিন শহীদ, মো. মোস্তফা, মোবারক হোসেন, সাথী আকতার প্রমুখ।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
রানা প্লাজা ধস: ২৪ এপ্রিল শোক দিবস ঘোষণার দাবি
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের দিনকে পোশাক কারখানায় জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে বেঙ্গল গ্লোরি লিমিটেডের সব কর্মচারীর বেতন





